০৫ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
“সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় ভিডিপি দিবস–২০২৬ পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্টের কার্যালয়ে দিবসটিতে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আজিজুল হক।উদ্বোধন শেষে জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কার্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জেলার চার উপজেলা থেকে আগত বিভিন্ন পদবীর শতাধিক কমান্ডার অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক-প্রশিক্ষিকাসহ বিভিন্ন পদবীর ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।