০৪ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাবুগঞ্জে ছাত্রদলের দোয়া মোনাজাত

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাবুগঞ্জে ছাত্রদলের দোয়া মোনাজাত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাবুগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) আসর নামাজ শেষে বাবুগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম। অনুষ্ঠানটির আয়োজন করেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসির আরাফাত।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, রাকিব কবিরাজ, ওয়াশিকুর রহমান বাপ্পি ও জুবায়ের আহমেদ।

এছাড়া রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফেরদৌস, বাবুগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি আসিফ সিকদার, সরকারি আবুল কালাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ রিদয় ও সাবেক সদস্য সচিব সজল মাহমুদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নোমান, কৃষি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারহান শাকিল, চরসাধুকারি ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি কাউসার কবিরাজ, দেহেরগতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন বিশ্বাস এবং বাবুগঞ্জ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহাত দুয়ারী।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইমরান হাওলাদার, মো. তুহিন, সাগর, সিরাজ, পলাশ, রাসেল, আতিক, অনিক, আবু কালাম, বুলবুল, মিরাজ শরীফ, সানি, শাহাদাত, আশরাফুল, হাসান ও মশিউরসহ আরও অনেকে।

দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019