০৫ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
ঝালকাঠিতে রাস্তায় পড়ে আছে প্রতিবন্ধী নারী, দেখার কেউ নেই!

ঝালকাঠিতে রাস্তায় পড়ে আছে প্রতিবন্ধী নারী, দেখার কেউ নেই!

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি শহরের থানা রোড এলাকায় গত ৩ দিন ধরে এক প্রতিবন্ধী নারী অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে আছেন। তবে স্থানীয় কেউ বা প্রশাসনের পক্ষ থেকে এখনো তাকে উদ্ধারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারীর বয়স আনুমানিক ৪৫-৫০ বছর। তিনি হাঁটতে পারেন না এবং পরিষ্কারভাবে কথা বলতেও অক্ষম। তার গায়ে কোনো চাদর বা শীতবস্ত্র নেই, খাবার ও ওষুধের অভাবে দুর্দশাগ্রস্ত অবস্থায় তিনি সেখানে পড়ে আছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি একাধিকবার সমাজসেবা অফিস ও প্রশাসনকে জানানো হলেও কেউ সাড়া দেয়নি। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ওই নারীর চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঝালকাঠি জেলা সমাজসেবা অফিসের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকরা। মানবিক দিক বিবেচনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ জরুরি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019