০৫ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
হুসাইন মোহাম্মদ (রুবেল)
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে পঞ্চম শ্রেণির মেধা যাচাই বৃত্তি পরিক্ষা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলে গত রবিবার থেকে শুরু হয়ে আজ সোমবার শেষ হতে যাচ্ছে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা। দুই শিফটে এ মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফট সকাল ১০ টা থেকে সাড়ে ১২ পর্যন্ত ও দ্বিতীয় শিফট দুপুর দেড় টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত। মেধা যাচাই পরিক্ষায় এ বছর উপজেলার ১০টি ইউনিয়নের ৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেনির মোট ৩২৫ অংশ গ্রহণ করেছে। এরই মধ্যে ছাত্র ১৩৭ ,ছাত্রী ১৮৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এদিকে মেধা যাচাই বৃত্তি পরিক্ষাকে ঘিরে উপজেলার বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল মাঠে অভিভাবকদের মিলমমেলা ঘটেছে।
এসোসিয়েশনের সভাপতি মো: শাহ আলম জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পঞ্চম শ্রেণির মোট ৩২৫ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করেছে। এতে করে শিক্ষার্থীদের মননশীল ও মেধার পুনঃ বিকাশে ভূমিকা রাখবে।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন পরিক্ষা নিয়ন্ত্রক মো: সেলিম মৃধা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন গুলো প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এসোসিয়েশনের এ আয়োজনে শিশু শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক ভাবে এগিয়ে যাবে।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া জানান, প্রাথমিক শিক্ষা বিস্তারে ছোট্ট সোনামণিদের মাঝে এ মেধা যাচাই পরিক্ষার মাধ্যমে এক প্রতিযোগিতা তৈরি হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার আদলে এ মেধা যাচাই পরিক্ষা নেয়া হয়েছে।