১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
গণমাধ্যমকে যারা সহ্য করতে পারেনা, তারা জনগনের প্রতিনিধিত্ব করেনা : জহির উদ্দিন স্বপন

গণমাধ্যমকে যারা সহ্য করতে পারেনা, তারা জনগনের প্রতিনিধিত্ব করেনা : জহির উদ্দিন স্বপন

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন-আধুনিক সভ্যতার সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে গণমাধ্যম।

যেই ক্ষমতাবান ব্যক্তি গণমাধ্যমকে সহ্য করতে পারেনা, গণমাধ্যমকে সুযোগ দেয়না। বুঝতে হবে সেই ক্ষমতাবান ব্যক্তি জনগনের প্রতিনিধিত্ব করেনা। সে নির্বাচিত হোক কিংবা অনির্বাচিত হোক।

বরিশাল উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরও বলেছেন-জবাবদিহিতার সংস্কৃতি হচ্ছে কিন্তু সভ্যতার সবচেয়ে বড় সংস্কৃতি এবং একটা সমাজ কিংবা রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনতে পারে গণমাধ্যম। ফলে গণমাধ্যম ছাড়া কোন সভ্য সমাজ চলতে পারেনা।

প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, মো. হানিফ সরদার প্রমুখ। এসময় গৌরনদী প্রেসক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের ধানের শীষ প্রতীকের লিগ্যাল টিমের প্রধান সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019