সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলা — দুই সহোদর গুরুতর আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর গুরুতর আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আব্দুল ওহাব খানের দুই মেয়ে—মোসাম্মৎ নাসিমা বেগম (৫৫) ও হাসিনা বেগম (৪২)—ওয়ারিশ সূত্রে পিতার সম্পত্তির প্রাপ্য অংশ বুঝে পেতে একটি সালিশ বৈঠকের আয়োজন করেন। তাদের ভাই সোহরাব খান প্রায় ১০ বছর আগে মৃত্যুবরণ করেন। এরপর থেকে তাঁর স্ত্রী ও সন্তানরা পরিবারের সব সম্পত্তি দখলে রেখেছেন বলে অভিযোগ করেন দুই বোন।

সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ দেখা দিলে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শনিবার সকালে সালিশ বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে মৃত সোহরাব খানের স্ত্রী নাসরিন আক্তার ওরফে নীরু বেগম স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মো. রমজান মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক মোল্লাসহ কয়েকজনকে নিয়ে বৈঠকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে। এ সময় নাসিমা বেগমের দুই সন্তান—মো. নাসির উদ্দিন ও মো. নেছার উদ্দিন—প্রতিবাদ করলে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলায় দুই ভাই গুরুতর আহত হন। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের পরিবার জানিয়েছে, তারা এয়ারপোর্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

অভিযুক্ত আব্দুর রাজ্জাক মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, “মৃত সোহরাব খানের স্ত্রী আমাদের আত্মীয়। আমরা তাঁর পক্ষের সালিশ বৈঠকে উপস্থিত ছিলাম। নিয়ম অনুযায়ী ওয়ারিশদের অংশ বুঝিয়ে দেওয়া হয়েছে, শুধু চুক্তিনামা দেওয়া বাকি ছিল। বৈঠকের একপর্যায়ে নাসির উদ্দিন ও নেছার উদ্দিন হট্টগোল সৃষ্টি করে আমার ওপর হামলা চালায়। তখন হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও সালিশদার মো. আব্দুল হালিম বলেন, “সালিশ বৈঠকের সময় হামলার ঘটনা ঘটেছে—এটি সত্য।

অন্যদিকে অভিযুক্ত নাসরিন আক্তার ওরফে নীরু বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলা — দুই সহোদর গুরুতর আহত

আপডেট সময় : ১২:১৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫