১০ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি মেঘনায় রাতভর অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন। চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি
মোরেলগঞ্জে বিষখালী নদীর সেতুর সংযোগ সড়ক ভেঙে যান চলাচল বন্ধ

মোরেলগঞ্জে বিষখালী নদীর সেতুর সংযোগ সড়ক ভেঙে যান চলাচল বন্ধ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জের বলভদ্রপুর-কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের মসনী বিষখালী নদীর সেতুর সংযোগ সড়কের এক পাশ পানির স্রোতে ভেঙ্গে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এতে দুই উপজেলার কয়েক হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। এ ব্যপারে স্থানীয়রা কর্তৃপক্ষকে জানালে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও আজও কোন সংস্কারের কাজ হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টিতে ও পানির শ্রোতে সেতুর একপাশের মাটি ধসে গিয়ে ভাঙ্গন সৃষ্টি হয়। ফলে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখন স্থানীয়রা বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিচ্ছে। মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। স্কুল-কলেজগামী ছাত্র/ছাত্রীদের যাতায়াতে দুর্ভোগ দেখা দিয়েছে।

মসনী গ্রামের জসিম শেখ বলেন ‘সেতুর সংযোগ রাস্তাটি হঠাৎ ভেঙ্গে যাওয়ায় এখন আমাদের যাতায়াত বন্ধ হয়ে গেছে। শিশু ও বয়স্কদের নিয়ে পারাপার করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

আবেতা গ্রামের বাসিন্দা দিলীপ দাস বলেন-“আমরা প্রতিদিন এই সেতু পার হয়ে বাজারে যাই। এখন সেতু ভেঙ্গে যাওয়ায় পথঘুরে যেতে হচ্ছে, এতে সময় ও খরচ দুটোই বেড়েছে।”

কচুয়া উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন, ব্রীজটির ডিজাইন,সয়েল টেস্ট,সার্ভেসহ বিভিন্ন কার্যক্রম করা হয়ে ছিল, প্রকল্পের টাকা সংকটের কারনে বাদ হয়ে গেছে। উদ্ধর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীতে কোন প্রকল্প আসলে আমরা কাজটি করবো।

স্থানীয়দের দাবি, দ্রুত মেরামত সহ সেতুটি না করা হলে এ সেতুর দুই পাশের মানুষের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়বে এবং দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়বে। ”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019