সংবাদ শিরোনাম ::
বিরামপুরে গ্রাম পুলিশের প্যারেড অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন ওসি আব্দুর রাজ্জাক বাকেরগঞ্জে চিকিৎসককে মারধর: নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার মানবসেবায় অল্প সময়েই বাবুগঞ্জবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে হারুন মোল্লা ফাউন্ডেশন চিরঘুমে চলে গেলেন সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদকের বড় ভাই সাবেক শিক্ষক রফিকুল ইসলাম শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী ঘটতে পারে, জানাল রয়টার্স বরিশালে চাঁদা না পেয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়া বিএনপি নেতার পদ স্তগিত রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে এক দিনে সাবেক কাউন্সিলরের ছেলেসহ গ্রেপ্তার ৬ বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; আসামি ১৬১

ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জাদুঘর বাঁচাতে ৭ হাজার জিও ব্যাগ ফেলবে পাউবো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর অংশ হিসেবে নদীর পাড়ে ৭ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে। এ কার্যক্রমে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।

পাউবো সূত্রে জানা গেছে, অস্থায়ীভাবে নদী ভাঙন প্রতিরোধে বালু ভর্তি জিও ব্যাগ নদীতীরে মজুদ করে তা ফেলা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দারা জানান, পুরো এলাকা রক্ষায় এই পরিমাণ জিও ব্যাগ যথেষ্ট নয়।

তারা আরও বলেন, বীরশ্রেষ্ঠের নামে নির্মিত এই স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার দীর্ঘদিন ধরেই সরকারি অবহেলার শিকার। নদী ভাঙন অব্যাহত থাকলে যে কোনো সময় জাদুঘরটি নদীতে বিলীন হয়ে যেতে পারে।

স্থানীয়রা জাদুঘর ও আশপাশের এলাকা রক্ষায় স্থায়ী ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় এলাকার বাসিন্দা কবি মুহাম্মদ সাঈদ জানান, জাহাঙ্গীরনগর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামে অব্যাহত ভাঙন চলছে। পাউবো যে ৭০ মিটার জায়গায় কাজ করবে এতে পুরো গ্রাম রক্ষা করা সম্ভব হবে না।

পাউবোর বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল জানান, “সন্ধ্যা নদীর ওই অংশে আমাদের প্রতিরক্ষামূলক প্রকল্পের অধীনে ৭০ মিটার এলাকা জুড়ে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। যদি ৭০ মিটার শেষ করার পর দেখা যায় ভাঙন অব্যাহত আছে, তাহলে পুনরায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জাদুঘর বাঁচাতে ৭ হাজার জিও ব্যাগ ফেলবে পাউবো

আপডেট সময় : ১১:০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫