সংবাদ শিরোনাম ::
পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাইকমিশনার ও স্ত্রী হাসপাতালে কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান ১১দলীয় ঐক্যজোট ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি খাদ্য গুদাম পরিদর্শন; চালের মান সন্তোষজনক, বললেন এসএম জিয়া উদ্দিন হায়দার বিজয়নগরে জুলাই গণঅদ্ভুত্থান উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাত কড়া পড়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু

বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নারী কর্মচারীকে ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নারী কর্মচারীকে ধর্ষণ
মাগুরার মহম্মদপুর উপজেলায় বকেয়া বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নারী হোটেল কর্মচারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হোটেল মালিক হারুন ফকিরের (৪৫) বিরুদ্ধে।

শুক্রবার (১১ জুলাই) উপজেলা সদরের পেট্রোল পাম্প এলাকার পুলিশের সাবেক ডিআইজি আলতাফ হোসেন মোল্যার বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শুক্রবার মহম্মদপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত হোটেল মালিক হারুন জামায়াতে ইসলামীর কর্মী এবং উপজেলা সদরের ধোয়াইল পূর্বপাড়ার তফেজ ফকিরের ছেলে।

ভুক্তভোগী নারী মহম্মদপুর সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হারুনের খাবার হোটেলে দৈনিক ৩০০ টাকা বেতনে কাজ করতেন। হোটেল মালিক হারুনের কাছে তিনি দুই দিনের ৬০০ টাকা পেতেন।

শুক্রবার বিকালে সেই টাকা দেওয়ার কথা বলে ওই কর্মীকে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে হারুন তাকে ধর্ষণ করে। এ কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির কবির হোসেন বলেন, অভিযুক্ত হারুন জামায়াতে ইসলামীর কোনো কমিটিতে নেই। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান রবিবার সকালে বলেন, ধর্ষণের ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নারী কর্মচারীকে ধর্ষণ

আপডেট সময় : ০৭:১৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫