সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা সালাম মোল্লা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম মোল্লাকে প্রতিপক্ষরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল) সকালে আওয়ামী লীগ নেতা সালাম মোল্লাকে বানারীপাড়া বন্দরের মাছ বাজারে দেখতে পেয়ে তার এলাকার প্রতিপক্ষের লোকজন আটক করে থানা পুলিশকে খবর দেয়। এসময় তাকে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে বানারীপাড়া থানায় নিয়ে যায়। থানায় তার বিরুদ্ধে কোন মামলা না থাকায় দুপুরে ১৫১ ধারায় তাকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা বলেন, আওয়ামী লীগ নেতা সালাম মোল্লাকে বানারীপাড়া পৌর শহরের মাছ বাজারে লোকজন আটক করে থানা পুলিশকে খবর দেয়। তাকে সেখান থেকে থানায় এনে ১৫১ ধারায় বরিশাল আদালতে পাঠানো হয়েছে। ####

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা সালাম মোল্লা আটক

আপডেট সময় : ১২:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫