১০ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি মেঘনায় রাতভর অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন। চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বে তিনজনকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বে তিনজনকে কুপিয়ে হত্যা

আজকের ক্রাইম ডেক্স
মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে তোলা বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট ইউনিয়নের মঠেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পরপরই নিহতদের বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

নিহতরা হলেন- খোয়াজপুর গ্রামের আজিবুর সরদারের দুই ছেলে সাইফুল ইসলাম ও আতাউর সরদার এবং একই গ্রামের মুজাম সরদারের ছেলে পলাশ সরদার (১৭)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। এ নিয়ে দ্বন্দ্ব হয় একই এলাকার শাজাহান খানের (শাজাহান মোহরী) সঙ্গে। এরই জেরে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের ওপর হামলা চালায় শাজাহানের লোকজন। খবর পেয়ে সাইফুলের দুই ভাই অলিল ও আতাউরসহ প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে মসজিদের ভেতরে প্রবেশ করে নিজেদের আত্মরক্ষার চেষ্টা করেন সাইফুল ও তার ভাই আতাউর। এ সময় মসজিদের ভেতরে ঢুকেই তাদের দুই ভাইকে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা।

কুপিয়ে গুরুতর জখম করা হয় তাদের আরেক ভাই অলিল সরদারসহ তাদের পক্ষের পলাশ সরদার (১৭) ও তাজেল হাওলাদারকে (১৮)। এ ঘটনা ৪ নারীসহ অন্তত পাঁচজন আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় পলাশ সরদার, অলিল সরদার ও আজিজুল হাওলাদারের ছেলে তাজেল হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে পলাশ সরদারের মৃত্যু হয়। নিহতদের বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে হত্যাকারীরা।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, বালুর ব্যবসার দ্বন্দ্বের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যুর খবর পেয়েছি। এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। তবে এখনই নাম বলা যাচ্ছে না। অপরাধীদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019