২০ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ভূমিদস্যু আমিনের পাওয়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে ইমনের রিভিশন মঞ্জুর! এ বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন ইমন। তেঁতুলিয়া পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিয়ে বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু বাবুগঞ্জে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অধ্যক্ষের ঘুষিতে ২ টি দাঁত ভেঙে গেল কম্পিউটার অপারেটরের চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন বরিশালে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, মামলা দায়ের মাথা উঁচু করে দ্রুত ফিরব/ আনন্দবাজারকে শেখ হাসিনা স্বরূপকাঠীতে নিখোঁজের একদিন পর ওঝার মরদেহ উদ্ধার, মেলেনি স্বর্ণালংকার ও টাকা চুয়াডাঙ্গায় আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র’র মৃত্যু
বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে ফের যা বললেন

বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে ফের যা বললেন

অনলাইন ডেস্ক
বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে ফের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) অংশ নিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটকে শক্তিশালী করতে এবং তাদের সাহায্য করতে ২৯ মিলিয়ন ডলার ব্যয় করা হয়, যাতে বাংলাদেশে একটি উগ্র বাম কমিউনিস্টকে তারা ভোট দিতে পারে। আপনাকে দেখতে হতো, তারা কাকে সমর্থন করছে।

এ সময় ভোটার উপস্থিতি বাড়াতে ভারতকে দেওয়া ২১ মিলিয়ন ডলারের সহায়তার বিষয়ে তিনি বলেন, আমেরিকার থেকে অনেক সুযোগ-সুবিধা নেয় ভারত। এখন ভারতের উচিত, আমেরিকাকে সাহায্য করা।

ট্রাম্প আরও বলেন, ভারতকে এই অর্থসাহায্যের কোনো প্রয়োজন নেই। ভারতকে তাদের নির্বাচনের জন্য আমরা এত টাকা কেন দেব? বরং ওরা আমাদের সাহায্য করুক। সেটা কেমন হবে? ভারতের কোনো টাকার প্রয়োজন নেই।

এর আগে, শুক্রবারও এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করার লক্ষ্যে ইউএসএআইডির একটি প্রকল্পে ২৯ মিলিয়ন ডলার দিয়েছিল মার্কিন সরকার, যার পুরোটাই পেয়েছে এমন এক সংস্থা, যার নামই কেউ কোনদিন শোনেনি। শুধু তাই নয়, মাত্র দুজন কর্মী নিয়ে গঠিত ওই সংস্থা।

উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশ-ভারতসহ ১১টি দেশে বড় ধরনের আর্থিক সহায়তা স্থগিত করেন ট্রাম্প।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019