২৫ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪ নং দিওড় ইউনিয়নবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারণার শিকার লিজা সিদ্দিক দম্পতি কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে
তেঁতুলিয়ায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় বিজিবি হাতে যুবক আটক

তেঁতুলিয়ায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় বিজিবি হাতে যুবক আটক

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি’র হাতে এক যুবক আটক হয়েছে। রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজার সীমান্তবর্তী মেইন পিলার নং- ৪৪৩/২ এস এর ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অতিক্রম করার সময় বাংলাদেশী নাগরিক শ্রী সুমন রায় (২৬)কে আটক করে তেঁতুলিয়া কোম্পানি সদরের বিজিবি। সে ঠাকুরগাঁও জেলার ঢেলারহাট এলাকার শ্রী অরুণ রায়ের পুত্র। ভারত হতে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মহানন্দা নদীতে পাথর শ্রমিকরা দেখতে পেয়ে বিজিবির টহল দলকে সংবাদ দিলে অফিসার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিকে আটক করেন।
বিজিবি জানান, ধৃত ব্যক্তিকে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞেসা করলে তিনি পাসপোর্ট ব্যতিত অবৈধভাবে গত বছর ২০ নভেম্বর আটোয়ারী উপজেলার মির্জাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে স্বীকার করেন। আটককৃত ব্যক্তিকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
তেঁতুলিয়া বিজিবি কোম্পানি সদরের হাবিলদার জালাল উদ্দীন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাজার এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির জানান, বিজিবি আটক করে থানায় হস্তান্তর করেছে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019