সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে চোরাই গরু উদ্ধারে গিয়ে হামলায় ৪ পুলিশ সদস্য আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের হিজলা উপজেলার প্রত্যন্ত চরে চোরাই গরু-ছাগল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের অভিযানে গিয়ে হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার চুনারচরে এ ঘটনা ঘটে বলে হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ জানান।

মঙ্গলবার সকালে আহত পুলিশ সদস্যদের দেখতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান বরিশাল পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।

আহতরা হলেন- কাজিরহাট থানার এসআই আলমগীর হোসেন, হিজলা থানার এসআই রফিকুল ইসলাম, পিএসআই আব্দুর রহিম এবং কনস্টেবল মো. শাহীন।

ওসি আবুল কালাম আজাদ বলেন, মেঘনা নদী বেষ্টিত চুনার চর হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার সীমান্ত এলাকা। গ্রামটি দুর্গম এলাকা হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল ও মহিষ চুরি করে সেখানে মজুদ করা হত।

“৫ অগাস্টের পর থেকে এ পর্যন্ত ৬০০ থেকে ৭০০ গরু-মহিষ ও ছাগল চুরির ঘটনা ঘটেছে। গোপন খবরে জানা গেছে, চুরি যাওয়া সিংহভাগ পশু ওই গ্রামে মজুদ রাখা হয়েছে। এ ঘটনায় ওই এলাকার রুবেলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তার নামে চুরির একাধিক মামলাও রয়েছে।

“রাত সাড়ে ১২টার দিকে চোরাই গরু উদ্ধার ও রুবেলকে গ্রেপ্তারে পুলিশের ১১ সদস্য ওই এলাকায় অভিযান চালায়। টের পেয়ে গ্রামবাসী দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।”

তিনি বলেন, খবর পেয়ে হিজলা থানা-পুলিশের অতিরিক্ত সদস্যসহ পাশের মেহেন্দিগঞ্জ ও কাজির হাট থানা পুলিশ যৌথ অভিযান চালায়। রাত আড়াইটার দিকে আহত চার পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়।

আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি আবুল কালাম আজাদ।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে চোরাই গরু উদ্ধারে গিয়ে হামলায় ৪ পুলিশ সদস্য আহত

আপডেট সময় : ০৬:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪