সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের চাপায় ভ্যান চালকের মৃত্যু, আহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কাভার্ভ ভ্যানের চাপায় ভ্যান চালক নিহত হয়েছেন। এসময় ভ্যানে থাকা দুইজন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) দুপুর দেড়টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের হায়দারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালক ইউসুফ আলী (৪৫) উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া গ্রামের নুর বক্তের ছেলে। আহত দুইজন ভ্যান যাত্রী কুচেরপাড়া গ্রামের মৃত, কাজেম উদ্দিনের ছেলে সুরুজ্জামান(৭০) একই গ্রামের পাষাণ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টায় ভ্যান চালক ইউসুফ আলী (৪৫) উপজেলা রাণীগঞ্জ বাজার থেকে সিমেন্টের খুটি ও মোহাম্মদ আলী ও সুরুজ্জামান নামে ২ জন যাত্রী নিয়ে নিজ গ্রাম কুচের পাড়ায় যাচ্ছিলেন। দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের হায়দারনগর এলাকায় পৌছিলে মহাসড়কের বগুড়া থেকে আসা বিপরীতমুখী একটি দূরন্ত লেখা কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ভ্যান চালক নিহত হন। খবর পেয়ে ফায়ারসার্ভিসের সদস্যরা ভ্যান চালকের মরাদেহ উদ্ধার করে এবং স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি। করে

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সুরতহাল শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের চাপায় ভ্যান চালকের মৃত্যু, আহত ২

আপডেট সময় : ১১:৫২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪