২০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ সিলেটের ১৯ টি আসনের জামায়াতের প্রার্থীদের হিসাব নিকাশ চুড়ান্ত বাবুগঞ্জে নির্বাচন ঘিরে বাড়তি নিরাপত্তা ৫৪ ভোটকেন্দ্রের মধ্যে ৩৫টিই ঝুঁকিপূর্ণ চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাদাম বিক্রেতা ট্রেনে কাটলো দু’পা বাবুগঞ্জে সাংবাদিকদের সঙ্গে হাতপাখার প্রার্থী উপাধ্যক্ষ সিরাজুল ইসলামের মতবিনিময় নতুন পুলে বদলে গেল জীবনের চাকা মোরেলগঞ্জের চিংড়াখালীতে দুর্ভোগের অবসান, স্বস্তিতে ৪ ইউনিয়নের ১০ গ্রামের মানুষ বাবুগঞ্জ উপজেলা বিএনপিতে ঐক্যের বার্তা দীর্ঘদিনের দূরত্ব ঘুচে একই মঞ্চে শীর্ষ নেতারা পর্যটন ব্যবস্থাপনায় নতুন যুগ ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘরে চালু হলো ই-টিকিটিং সেবা আপু’ বলায় ক্ষেপে গেলেন ইউএনও হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল
সিলেটের গোলাপগঞ্জ লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জ লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান খলকুকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৯।
সোমবার (১১ নভেম্বর ২৪ইং) বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতা সৃষ্টির ঘটনায় সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
খলকুর রহমান জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। ২০২১ সালের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকে নির্বাচিত হন।
পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলার অভিযোগে বেশ কয়েক জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার হয়েছেন। যার বেশীর ভাগ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019