সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

সিলেটের গোলাপগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রিমন আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর ২০২৪ইং) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিমন আহমদ রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের ইসরাব আলীর ছেলে। নিহত রিমন পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, চাচাতো ভাই বদরুল ও সাদিক আহমদের মধ্যে মোটরসাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এই টাকা নিয়ে সালিশ বৈঠক হলেও কোন সমাধান হয় নি। সম্প্রতি সাদিক মোটরসাইকেলটি আটকে রাখেন। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনায় রিমন আহমদ বদরুলের পক্ষে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সাদিক আহমদ উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করে। তাৎক্ষনিক ভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন। সাদিক একই গ্রামের মজির উদ্দিনের ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটের গোলাপগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট সময় : ১১:৫৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪