১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সহ ১৫ নেতাকর্মী ছাত্রদলে যোগদান ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ সমর্থকের দোকানে আগুন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনী জনসভা বরিশাল-৩ আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি’র লিখিত আবেদন ভোটের অঙ্ক জটিল বরিশাল-৩ আসনে, সমীকরণ মিলবে কার পক্ষে? কাল‌কি‌নি‌কে সেনা হেফাজ‌তে যুব‌কের মৃত‌্যু বিদ্রোহ, ভোট সমীকরণ ও সম্ভাবনার দ্বন্দ্ব বাগেরহাটের চার আসনে বিএনপি চাপে, সুবিধাজনক অবস্থানে জামায়াত সিলেটে সড়কে এক মাসে ২৫ জনের মুত্যু চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পূজামণ্ডপে ইসলামী ভাবধারার সংগীত পরিবেশন, দুজন গ্রেপ্তার

পূজামণ্ডপে ইসলামী ভাবধারার সংগীত পরিবেশন, দুজন গ্রেপ্তার

আজকের ক্রাইম ডেক্স
চট্টগ্রাম নগরে একটি পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলাও হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ আজ (শুক্রবার) সকালে বলেন, পূজামণ্ডপে সংগীত পরিবেশনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আজ বেলা সাড়ে ১১টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্সে নগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে জেএমসেন হল পূজামণ্ডপে ইসলামী ভাবধারায় দুটি সংগীত পরিবেশন করে চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমি নামে একটি সংগঠন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ছয়জনকে পূজামণ্ডপের মঞ্চে দাঁড়িয়ে সংগীত পরিবেশন করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ঘটনার প্রত্যক্ষদর্শী এক সংবাদকর্মী জানান, সঞ্চালক ঘোষণা করলেন চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমির শিল্পীরা গাইবেন। তখন তারা দুটি সঙ্গীত পরিবেশন করেন। অনেকে বলছেন জোর করে গাওয়া হয়েছে। আসলে তেমন কিছু সেখানে ঘটেনি। বরং সঞ্চালক নিজেই তাদের গাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।

চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামান জানান, মহানগর পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সেখানে গান দুটি পরিবেশন করা করেছে। এগুলো সম্প্রীতির সংগীত। এরমধ্যে একটি হচ্ছে আগে কী সুন্দর দিন কাটাইতাম…. এবং শুধু মুসলমানের লাগি আসে নাকো ইসলাম…।

আমন্ত্রণ দিয়ে নিয়ে গেছে। সংগঠনটি জামায়াত বা শিবিরের কারও নয়। তবে আমাদের সমমনা অনেকে এ ধরনের সাংস্কৃতিক সংগঠন খুলে থাকে। এরকম একটি সংগঠন দুটি সংগীত পরিবেশন করেছে। এগুলো তো সম্প্রীতির সংগীত। যদিও এ ধরনের সংগীত পূজামণ্ডপে পরিবেশন না করলেও পারত সংগঠনটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019