সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা-বরিশাল মহাসড়কের কুন্ডুবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কুন্ডু বাড়ি নামক স্থান হতে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।ধারনা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় ঐ ভ্যান চালক নিহত হয়েছে। গতরাতে এ ঘটনাটি ঘটে।
আজ বৃহস্পতিবার(১০ অক্টোবর) সকালে স্থানীয়রা এসে লাশ উদ্ধার করে।

নিহত ভ্যানচালকের নাম মোঃ হান্নান কবিরাজ(৫৫)। তিনি ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধূয়াসার গ্রামের মৃত আজিজ কবিরাজের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত হান্নান কবিরাজ পেশায় একজন ভ্যানের গ্যারেজ মেকানিক। ।সারাদিন কাজ করে রাতের বেলা বাড়তি উপার্জনের জন্য তিনি ভ্যান চালাতেন। গতরাতে ভ্যান নিয়ে বের হলে ঢাকা-বরিশাল মহাসড়কের কুন্ডু বাড়ি নামক স্থানে কোন একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়ক থেকে সিটকে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যান। এ সময় মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তিনি আর পুকুর থেকে উঠতে পারেননি। পরবর্তীতে সকালে স্থানীয়রা পুকুরের ভিতরে ভ্যানটি পড়ে থাকতে দেখে সেটা উদ্ধার করতে গেলে নিহতের লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর ঘটনাটি নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের কুন্ডুবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

আপডেট সময় : ১১:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪