সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

সাবেক পরিকল্পনামন্ত্রী অসুস্থ এম. এ মান্নান সিলেট ওসমানী হাসপাতালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি : সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নানকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে মেডিসিন বিভাগের কেবিনে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তায় হাসপাতালে আনা হয় তাকে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন রুবেল জানান, শারীরিক অবস্থা খারাপ থাকায় সাবেক পরিকল্পনামন্ত্রীকে চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে ভর্তি করেন। তার নিরাপত্তায় জেল পুলিশের সাথে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, সাবেক পরিকল্পনামন্ত্রীর বুকে ব্যাথা রয়েছে। এছাড়া তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। পরীক্ষা নিরীক্ষার পর তাকে মেডিসিন বিভাগের কেবিনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের আবেদন করা হয়েছে।
এম এ মান্নানকে ১৯ সেপ্টেম্বর রাতে শাস্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পর দিন তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর পর থেকে তিনি সুনামগঞ্জ জেলা কারাগারে ছিলেন। সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় শনিবার সকালে তিনি অসুস্থবোধ করলে তাঁকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে সিলেট কারা হাসাপাতালে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক পরিকল্পনামন্ত্রী অসুস্থ এম. এ মান্নান সিলেট ওসমানী হাসপাতালে

আপডেট সময় : ০৫:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪