সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সভাপতি হলেন সাবেক হুইপ পুত্র ব্যারিষ্টার সাইফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও তরুণ সমাজসেবক ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ
উপজেলার ঐতিহ্যবাহী বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
তিনি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের কনিষ্ঠ পুত্র। বাবার মৃত্যুর পর থেকে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ প্রজ্ঞা,দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে এ কলেজের প্রতিষ্ঠাতা সদস্যের দায়িত্ব পালণ করছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস
চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ্ বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফকে বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের এডহক কমিটির সভাপতি এবং মোঃ মাহাবুবুল হাসানকে (মাহাবুব সিকদার) বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজের ই-মেইলে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান, জাতীয় সংসদের সাবেক হুইপ ও বানারীপাড়া-স্বরূপকাঠি আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য এবং মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সাবেক মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা সৈয়দ শহীদুল হক জামাল ১৯৭৭ সালে সন্ধ্যানদীর পশ্চিম জনপদ ও তৎসংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষের উচ্চশিক্ষা বিস্তারে পিতার নামে প্রতিষ্ঠিত করেছিলেন সৈয়দ বজলুল হক কলেজ। তাঁর সুযোগ্য
পুত্র ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ দাদার নামে বাবার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ কলেজের গভর্নিংবডির সভাপতি মনোনীত হওয়ায় বানারীপাড়া উপজেলার শিক্ষা সচেতনমহলসহ সর্বস্তরের মানুষ তাঁকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখঃ০৩-১০-২০২৪ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সভাপতি হলেন সাবেক হুইপ পুত্র ব্যারিষ্টার সাইফ

আপডেট সময় : ০১:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪