সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বানারীপাাড়ায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত: আহত-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশাল-বানারীপাড়া সড়কের বোর্ড স্কুল নামক স্থানে পরিবহন বাসের চাপায় সৌরভ গাইন (২০) নামের মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত ও সজল (২০) নামের তার বন্ধু আহত হয়েছেন। জানা গেছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে গুয়াচিত্রা বাজার এলাকা থেকে সৌরভ গাইন ও তার বন্ধু সজল মোটরসাইকেলে বানারীপাড়া পৌর শহরে ফিরছিলেন। এসময়
বানারীপাড়া-বরিশাল সড়কের বোর্ড স্কুল নামক স্থানে ঢাকা থেকে স্বরূপকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা দক্ষিণবাংলা পরিবহনের একটি বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সৌরভ ও সজল ছিটকে সড়কে পরে যায়। বাসের চাপায় সৌরভ গাইন ঘটনাস্থলেই মারা যায় এবং সজল আহত হয়। উত্তেজিত জনতা এসময় পরিবহণ বাসটিকে ভাংচুর করে আটকে রাখে। ঘাতক চালক দৌড়ে পালিয়ে যায়।
সৌরভ গাইন ও সজলকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভ গাইনকে মৃত বলে ঘোষণা করেন। সৌরভ গাইন বানারীপাাড়া পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডের শান্তি গাইনের ছেলে। সে বানারীপাড়া ডিগ্রি কলেজে বিএ প্রথম বর্ষে লেখাপড়ার পাশাপাশি টিঅ্যান্ডটি মেড়ে একটি গ্যারেজে কাজ করতো। বানারীপাড়া থানার এসআই লেলিন কান্তি হালদার জানান কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দক্ষিণবাংলা পরিবহন কর্তৃপক্ষ এ বিষয়ে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এদিকে সৌরভের মর্মান্তিক এ মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাাড়ায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত: আহত-১

আপডেট সময় : ০২:৪৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪