সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়ে ইউনূসকে ফের চিঠি শেহবাজের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রস্তাব দিয়ে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুক্রবার তিনি চিঠি দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “বন্যায় বাংলাদেশের যারা তাদের স্বজন, বাড়িঘর এবং কর্মস্থল হারিয়েছেন, পাকিস্তানের জনগণ তাদের পাশে আছে। আমরা আশা করছি যে আপনার নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই বর্তমান সংকট কাটিয়ে উঠবে এবং এই কঠিন সময়ে আমরা বাংলাদেশকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি।”

গত কয়েক দিনের টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধি ও তার জেরে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালি, মৌলভীবাজার, খাগড়াছড়িসহ মোট ১১টি। এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ১৮ জন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৫ লাখেরও বেশি মানুষ।

সশস্ত্র বাহিনী এবং স্থানীয় উদ্ধারকারীদের তৎপরতায় উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত প্রায় দু’লাখ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্যাদূর্গত লোকজনদের পাশে দাঁড়িয়েছেন।

এর আগে গত ১৯ আগস্ট ড. মুহম্মদ ইউনূসকে চিঠি দিয়েছিলেন শেহবাজ শরিফ। সেই চিঠিতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে ফের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়ে ইউনূসকে ফের চিঠি শেহবাজের

আপডেট সময় : ১০:০০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪