সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

অবশেষে সিলেটের আলোচিত এমএমপি পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ বদলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি : সিলেটে বহুল আলোচিত মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার বিতর্কিত পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখ (পিপিএম) কে অবশেষে সিলেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সুপার নিউ মারারি অতিরিক্ত ডিআইজি হিসাবে সংযুক্ত করা হয়েছে।
সদ্য সংঘটিত সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে মারমুখী পুলিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন আজবাহার আলী। সব সংঘর্ষের সময় তিনি তার অধিনস্থ পুলিশদের গুলি চালাতে নির্দেশ দিতে দেখা গেছে। ২ আগস্ট (শুক্রবার) সিলেটের আখালিয়ার মাউন্ট এডোরা হসপিটালের সামনে আন্দোলনরত ছাত্র-জনতাকে তিনি হাত-ছানি দিয়ে ডেকে বলেছিলেন- ‘বাপের বেটা হলে তোরা সামনে আয়’। এ দৃশ্যের ভিডিও ফুটেজ এখন ফেসবুকে ভাইরাল।
এদিকে, বদলি করা হয়েছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা পুলিশ সুপারকেও। হবিগঞ্জের এসপি আক্তার হোসেনকে রংপুর ডিআইজি রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১২ উপ-পুলিশ মহা পরিদর্শককে (ডিআইজি) এবং কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, বাগেরহাট, মাগুরা, নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ ও পটুয়াখালীসহ ১০ জেলার পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অবশেষে সিলেটের আলোচিত এমএমপি পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ বদলী

আপডেট সময় : ১১:২৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪