সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বানারীপাড়ায় চলমান ফেরিতে উঠতে গিয়ে মোটরসাইকেল নদীতে, অল্পের জন্য রক্ষা আরোহীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় চলমান ফেরিতে উঠতে গিয়ে মোটরসাইকেল সন্ধ্যানদীতে পড়ে ডুবে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন আরোহী পিকুল হাসান। তবে বুকে, হাতে ও পায়ে মারাত্মক চোট পান সে। পিকুল “রেডিয়াম ফার্মাসিউটিক্যালস”র রিপ্রেজেন্টেটিভ। শনিবার (২৯ জুন) বিকাল সোয়া ৪টার দিকে বন্দরবাজার সংলগ্ন ঘাট থেকে ফেরিতে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বরিশালে বসবাসকারী ঝিনাইদহের পিকুল হাসান মোটরসাইকেল যোগে বরিশাল থেকে বানারীপাড়া হয়ে ঔষধের স্যাম্পল নিয়ে খেয়া পার হয়ে বাইশারী টু আউয়ার যাওয়ার উদ্দেশে রওনা দিয়ে পৌর শহরের বন্দর বাজার সংলগ্ন সন্ধ্যানদীর ফেরিঘাটে আসে। এ সময় ফেরিও ছেড়ে যাচ্ছিল। ফেরিটি ঘাট থেকে তিন ফুট (দুই হাত) দূরত্বে চলে যাওয়ার পর পিকুল রানিংয়ে থাকা মোটরসাইকেল নিয়ে ফেরিতে উঠতে গেলে সামনের চাকা চলমান ফেরির উপরে পড়ে এবং পেছনের চাকা শূন্যে থাকে। এ সময় ফেরির অন্য যাত্রীরা মোটরসাইকেল আরোহী পিকুল হাসানকে টেনে তুললেও মোটরসাইকেলটি পানিতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় পিকুল বুক, হাতে ও পায়ে মারাত্মক চোট পায় ও জখম হয়। মোটরসাইকেলটি তাৎক্ষণিক খেয়া চালকদের সহযোগিতায় দড়ি বেঁধে ফেরির ওপর টেনে তোলা হয়।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় চলমান ফেরিতে উঠতে গিয়ে মোটরসাইকেল নদীতে, অল্পের জন্য রক্ষা আরোহীর

আপডেট সময় : ০৪:৪৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪