সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য বানারীপাড়ায় চিকিৎসকের।স্ত্রীর সাহসীকতায় হাতেনাতে চোর আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩ যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক

পটুয়াখালীতে ২৬ হাজার পিস চাইনিজ বিয়ারসহ ৩ যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পায়রা বন্দর এলাকা থেকে ঢাকা নেয়ার পথে ২৬ হাজার ৮৮০ ক্যান চাইনিজ বিয়ারসহ ৩ যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। শুক্রবার (২৮ জুন) ভোররাতে পটুয়াখালী সেতুর টোল প্লাজা থেকে একটি কাভার্ডভ্যানসহ ৩ জনকে আটক করা হয়। জব্দকৃত বিয়ারের বাজার মূল্য ২ কোটি ১৫ লক্ষ ৪ হাজার টাকা। চায়না থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় এসেছে বলে ধারণ করা হচ্ছে।

আটককৃতরা হলো- বাসিরুল ইসলাম (২৮), মেহেদী হাসান রাব্বি (২৩) ও রুবেল মুন্সী (২৭)। এদের মধ্যে বাসিরুল ও মেহেদী পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে বিভিন্ন পদে কর্মরত। রুবেল মুন্সী ওই কাভার্ডভ্যানের চালক।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। পায়রা বন্দর এলাকা থেকে ঢাকায় পাচার কালে একটি কাভার্ডভ্যানকে ধাওয়া করে পটুয়াখালী টোর প্লাজায় আটকে তা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ মাদকের এটাই সবচেয়ে বড় চালান বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালীতে ২৬ হাজার পিস চাইনিজ বিয়ারসহ ৩ যুবক আটক

আপডেট সময় : ০৫:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪