সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ওমরা পালনে হজ্জ্ব যাত্রীদের সিলেট রোডে বিমান ভাড়া বাড়ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: ওমরা পালনে হজ্জ্ব যাত্রীদের সিলেট রোডে বিমান ভাড়া বাড়ছে খবর শোনার পর হজ্জ্ব যাত্রীদের মধ্যে আলোচনা ঝড় উঠেছে।
ওমরাহ শুরু উপলক্ষে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে সিলেট- জেদ্দা-সিলেট রুটের ওমরাহ ফেয়ার (নির্ধারণ) করা হয়েছে ১ লাখ ৭ হাজার টাকা। সোমবার (২৪ জুন) গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস)-ভাড়া আপলোড করা হয়। বিমানের ভাড়া বাড়ায় অন্য এয়ারলাইন্সগুলো ভাড়া বাড়িয়ে দিয়েছে। ভাড়া বাড়ার চাপ ওমরাহ যাত্রীদের ওপর পড়বে বলে এভিয়েশন খাতের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব), সিলেট চ্যাপ্টারের সভাপতি রেজওয়ান আহমদ জানান, সিলেট থেকে প্রতি বছর ১৫ থেকে ২০ হাজার লোক পবিত্র ওমরাহ পালনে যান। প্রতি বছর বাংলাদেশ বিমানের ভাড়া তুলনামূলক কম থাকলেও এবার বিমান ভাড়া গত বারের চেয়ে বাড়িয়ে দেয়া হয়েছে। ২০২৩ইং যেখানে বিমান ভাড়া ৮০-৯০ হাজার টাকা মধ্যে ছিল,এবার তা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৭ হাজার টাকা। বাংলাদেশ বিমানের ভাড়া বাড়ায় অন্য এয়ারলাইন্স গুলোও বাড়িয়ে দিচ্ছে ফেয়ার। যার প্রভাব পড়বে ওমরাহ যাত্রীদের ওপর। তিনি ফেয়ার কমানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিমানের সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, গত বছর যেখানে সিলেট থেকে সরাসরি ওমরাহ’র প্যাকেজ ছিল ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ২৫ হাজার টাকার মধ্যে। বিমান ভাড়ার বৃদ্ধির কারণে এ প্যাকেজ সর্বনি¤œ ১ লাখ ৪৫ হাজার টাকা থেকে দেড় লাখ টাকার মধ্যে পড়বে। প্যাকেজের আওতায় বিমান ভাড়া ছাড়াও বিমান যাত্রীদের ভিসা, পরিবহন এবং আবাসনের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই শেষ হয়েছে এবং এরপরই ওমরাহর ই-ভিসা দেওয়া শুরু করেছে দেশটি। এর ফলে ওমরাহর জন্য মুসল্লিরা এখনই আবেদন করতে পারবেন এবং ১৯ জুলাই থেকে দেশটিতে যেতে পারবেন।
সম্প্রতি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসল্লিরা। ফলে ওমরাহ পালনের জন্য তারা আগামী ১৯ জুলাই থেকে দেশটিতে আসতে শুরু করতে পারবেন। তবে, বাংলাদেশের যাত্রীরা এখনই নুসুক অ্যাপের সুবিধা পাচ্ছেন না বলে আটাবের একটি সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ওমরা পালনে হজ্জ্ব যাত্রীদের সিলেট রোডে বিমান ভাড়া বাড়ছে

আপডেট সময় : ০৪:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪