সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

আগৈলঝাড়ায় শুক্রবার রাতে স্কুল ছাত্রী ও গৃহবধুর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় ১৭ মে শুক্রবার রাতে এক স্কুল ছাত্রী ও এক গৃহবধু বিষ পান করে আত্মহত্যা করেছে। পুলিশ হাসপাতাল ও বাড়ি থেকে দু’জনের লাশ উদ্ধার করেছে।হাসপাতাল ও সংশ্ল্ষ্ঠি সূত্রে জানা গেছে-উপজেলার পতিহার গ্রামের টমাস দাসের মেয়ে ও পালরদী মাধ্যমিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী কনা দাসকে (১৫) পড়াশুনার জন্য গালমন্দ করলে কণা অভিমান করে শুক্রবার রাতে ঘরে থাকা পান বরজের অব্যবহৃত কীটনাশক (বিষ) পান করে। বাবা-মা ও বাড়ির লোকজন কনাকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক কনাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে একই রাতে উপজেলার মোল্লাপাড়া গ্রামের কৃষ্ণ কান্ত রায়ের স্ত্রী নুপুর রায় (৪০) প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্বামীর সাথে একই বিছানায় ঘুমাতে যায়। ভোর রাতে স্বামীর ঘুম ভেঙ্গে গেলে স্ত্রী নুপুরকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে নুপুরকে তার বসত ঘরের উত্তর পাশে গোয়াল ঘরের রুয়ার সাথে নিজের ব্যবহৃত কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে ডাক চিৎকার শুরু করে। কৃষ্ণ কান্তর ডাকচিৎকারে লোকজন ছুটে এসে ঝুলন্ত নুপুরকে নীচে নামায়। নুপুরর পরিবার জানায়, সে মানসিক ভারসম্যহীন অবস্থায় বেপরোয়াভাবে চলাফেরা করতো। উভয় ঘটনায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরিতহাল রিপোর্ট তৈরী করেছে। পরবর্তী আইনী ব্যবস্থার কার্যক্রম গ্রহন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ায় শুক্রবার রাতে স্কুল ছাত্রী ও গৃহবধুর আত্মহত্যা

আপডেট সময় : ০৫:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪