সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঘোড়াঘাটে ৮০পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ গৃহবধূ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বেচাকেনার অভিযোগে স্বপ্না খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয়েছে নেশা জাতীয় ৮০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট।শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ী-ভান্ডারী বাজার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান।
জব্দ করা এসব ট্যাবলেটের স্থানীয় বাজারমূল্য আনুমানিক ২৫ হাজার টাকা। এ ঘটনায় এসআই মেহেদী হাসান বাদী হয়ে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তার স্বপ্না খাতুন কলাবাড়ী-ভান্ডারী বাজার গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
মামলার এজাহারসূত্রে জানা যায়, শুক্রবার রাতে পুলিশ জানতে পারেন গ্রেপ্তার স্বপ্নার বাড়িতে জমজমাট মাদক বেচাকেনা চলছে। এমন খবরে থানা পুলিশের একটি দল ওই বাড়িতে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে স্বপ্না দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলে থাকা পুলিশের নারী সদস্য তাকে আটক করে। পরে স্বপ্না বেগমের শরীর তল্লাশী করে তার পায়জামায় মোড়ানো অবস্থায় ৮০ পিচ ট্যাপেন্টাডল জব্দ করে নারী পুলিশ সদস্য।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেপ্তার ওই নারী দীর্ঘদিন যাবত নিজ বাড়িতেই মাদকসেবীদের কাছে খুচরা ও পাইকারী মাদক বিক্রি করে আসছে। তাকে শনিবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে ৮০পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ গৃহবধূ গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪