সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

নলছিটিতে গৃহবধূর হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় লামিয়া খাতুনকে (২২)গৃহবধূ হত্যার অভিযোগ উঠেছে স্বামী হৃদয় হাওলাদার (২৫) বিরুদ্ধে । এ ঘটনায় নিহতের অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হৃদয় হাওলাদার ওই এলাকার আলী আকব্বর হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

নিহত গৃহবধূ লামিয়ার খালু কালাম খান বলেন,সোমবার দিবাগত রাত ২ টার দিকে হৃদয় লামিয়ার বাবাকে ফোন দিয়ে বলেন আপনার মেয়ে অসুস্থ সকালে নিয়ে যাবেন।পরে রাতেই তারা ওই বাড়িতে গিয়ে দেখে লামিয়া মৃত্যুবরন করেছে। আমাদের ধারণা তাকে মারধর করে মেরে ফেলা হয়েছে। পরে সকালে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত লামিয়ার শ্বাশুড়ি বুলু বেগম বলেন,গত রাত ১ টার দিকে আমার ছেলের স্ত্রী অসুস্থ হয়ে পড়ে এবং শরীরের জ্বালাপোড়া শুরু হয়।পরে রাতেই তার মৃত্যু হয়।

নলছিটি থানার ওসি মুরাদ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। আমরা এখনো কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে গৃহবধূর হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ

আপডেট সময় : ০২:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪