সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বরিশালের বাবুগঞ্জের জাহানঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: মাসুদ হোসেন
স্টাফ রিপোর্টার :

সমৃদ্ধির পথধরে বরিশালের
বাবুগঞ্জের জাহানঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। রোববার, ২১ এপ্রিল ২০২৪ প্রধান অতিথি হিসেবে আগরপুর উপশাখার উদ্বোধন করেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো: হুমায়ুন কবির, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো: খালেদ হোসেন স্বপন, বীরশ্রেষ্ঠ জাহানঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবাদুল হক শাহীন, আগরপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল আলম কিসলু, এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের প্রধান একেএম রবিউল ইসলাম, বরিশাল শাখার ব্যবস্থাপক মো. আব্দুল হালিম, বরিশাল এরিয়ার ইনচার্জ সৈয়দ জাহিদুর রহমান,
আগরপুর উপশাখার ইনচার্জ আসাদুজ্জামান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি গোলাম কিবরিয়া টিপু বলেন, এই অঞ্চলের অর্থনীতির উন্নয়ন ও কর্মসংস্থানে ইতোমধ্যে এনআরবিসি ব্যাংক তার সক্ষমতার প্রমাণ রেখেছে। নতুন প্রজন্মের ব্যাংকটি স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছে। ব্যাংকটি প্রত্যন্ত অঞ্চলে শাখা স্থাপন করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া বলেন, অধিক সংখ্যক মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে এনআরবিসি ব্যাংক কাজ করছে। এজন্য ক্ষুদ্রঋণ চালু করেছে। যেখান থেকে ৮৮ হাজার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে প্রায় তিন হাজার কোটি টাকা বিতরণ করেছে। এলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে চুক্তি করা হয়েছে। এছাড়া, ব্যাংকের নেটওয়ার্ক সম্প্রসারণে প্রতিনিয়ত কাজ করছে এনআরবিসি ব্যাংক।
অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালের বাবুগঞ্জের জাহানঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

আপডেট সময় : ০২:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪