সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

ঋণের চাপে দুই সন্তানের জননীর আত্মহত্যা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলার পাশ্ববর্তী উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের দাসেরহাট গ্রামের বাসিন্দা সাইদুল হাওলাদারের স্ত্রী দুই সন্তানের জননী ডালিয়া বেগম (৩৮)
এনজিওর ঋণের চাপে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

জানাগেছে, আজ ১৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যার দিকে ঘরের আড়ার সাথে তাকে ঝুলতে দেখে বাড়ির লোকজন উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বানারীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ২০ এপ্রিল শনিবার সকালে মরদেহ বরিশাল শেবাচিম মর্গে পাঠানো হবে।

এবিষয়ে ডালিয়া বেগমের ভাই আবদুর রাজ্জাক,স্থাণীয় ইউপি সদস্য শারমিন
এবং অন্যান্য স্বজনরা জানান, ডালিয়া বেগম বিভিন্ন সমিতি ও এনজিও থেকে প্রায় ৬ লক্ষ টাকা ঋণ নিয়ে পরিষোধ করতে হিমশিম খাচ্ছিলেন। তিনি বিভিন্ন
এনজিও ও সমিতির লোকজনের চাপে অস্বাভাবিক আচরণ করতেন। আমরা ধারণা করছি এ কারনেই তিনি আত্মহত্যা করেছেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম বলেন, ডালিয়া বেগমের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার মৃত্যু রহস্য উদঘাটনে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হবে।এদিকে বানারীপাড়া হাসপাতাল ও থানা চত্বরে মৃত মায়ের নিথর দেহ জড়িয়ে ধরে অবুঝ দুই সন্তানের ( ভাই-বোন) কান্না আহাজারি উপস্থিত সবাইকে কাঁদিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঋণের চাপে দুই সন্তানের জননীর আত্মহত্যা!

আপডেট সময় : ০৪:১৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪