০৫ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
৫০ লাখ ডলারে ছাড়া পেলো এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক

৫০ লাখ ডলারে ছাড়া পেলো এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক

অনলাইন ডেস্ক

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিককে উদ্ধার করতে মুক্তিপণ হিসেবে সোমালিয়ান জলদস্যুদের দিতে হয়েছে ৫০ লাখ ডলার। দুইজন সোমালি জলদস্যুর বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তাদের প্রতিবেদনে বলা হয়, এক জলদস্যু তাদের জানিয়েছে, দু’দিন আগেই হাতে পৌঁছে মুক্তিপণের অর্থ। তারপর তারা সেগুলো নকল কি না যাচাই করে দেখেছে। আসল মুদ্রা নিশ্চিত হওয়ার পর নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছে।

রয়টার্স আরও জানায়, মুক্তিপণ পাওয়ার পর ধীরে ধীরে জাহাজ থেকে সরে যায় দস্যুরা। সোমালিয়ার স্থানীয় কয়েকটি গণমাধ্যমেও প্রচার হয়েছে এ খবর।

সোমালিয়ার গণমাধ্যমেও এসেছে মুক্তিপণ দেয়ার বিষয়টি।
যদিও বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ রোববার (১৪ এপ্রিল) জানিয়েছেন, জাহাজ ও নাবিকদের উদ্ধারে মুক্তিপণ দেয়ার বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মিদের এত অল্প সময়ের মধ্যে মুক্তির ঘটনা নজিরবিহীন বলেও উল্লেখ করেন তিনি।

নৌপ্রতিমন্ত্রী বলেছেন, দস্যুদের ওপর আন্তর্জাতিক ও সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর চাপও ছিল। জাহাজসহ নাবিকরা এখন আরব আমিরাতের পথে রয়েছে। ১৯ তারিখ নাগাদ তারা আরব আমিরাত পৌঁছাতে পারেন। এরপর সেখান থেকে তারা বিমানযোগে বাংলাদেশে ফিরবেন।

গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা পরিবহন করে আরব আমিরাতের দিকে যাওয়ার সময় জলদস্যুর কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। দীর্ঘ ৩২ দিন পর জাহাজটিকে মুক্তি দেয়া হয়েছে বলে আজ ভোরে জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ জানায়।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, জলদস্যুদের সঙ্গে জাহাজ ও নাবিকদের মুক্তির ব্যাপারে চলমান সমঝোতা সফলভাবে শেষ হলে দস্যুরা জাহাজটিকে মুক্তি দেয়। তবে কত টাকা মুক্তিপণ দেয়া হয়েছে এ নিয়ে কিছু বলেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019