সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বানারীপাড়ায় সাকুরা পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি

বরিশাল- বানারীপাড়া- স্বরূপকাঠি সড়কের মাছরং নামক স্থানে সাকুরা পরিবহনের চাপায় নাসির উদ্দিন নামের (৪৮) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বানারীপাড়ার উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মলঙ্গাব্রীজ এলাকার আব্দুল গাফ্ফারের ছেলে। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের বইছে শোকের মাতম।

জানাগেছে, ১২ এপ্রিল শুক্রবার বিকাল ৩টার দিকে ঢাকা থেকে স্বরূপকাঠিতে আসা সাকুরা পরিবহনের ( ঢাকা মেট্রো-ব- ১১- ৮৫৬৫) একটা গাড়ি বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী নাসির উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাকুরা পরিবহনের গাড়িটি আটক করা হয়েছে। তবে ঘাতক চালকসহ সুপারভাইজার ও হেলপার পালিয়েছে। নিহত নাসির উদ্দিন স্বরূপকাঠির কুনিহারী এলাক থেকে মোটরসাইকেল যোগে বানারীপাড়ার মলঙ্গা গ্রামের বাড়ি ফিরছিলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানান এ ব্যপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় সাকুরা পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০২:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪