সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ২০২৪-২০২৫ অর্থবছরে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের মানবিক কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ(চাল)বিতরণ করা হয়েছে।

উপজেলার কেদারপুর ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে ২০ মার্চ বুধবার এ চাল বিতরণ করা হয়েছে।

কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরে আলম বেপারী বুধবার সকালে আনুষ্ঠানিক উদ্ধোধনের মধ্য দিয়ে এ চাল বিতরণ কার্যক্রম শুরু করেন।

এসময় ৫শত ৫২ জন নিবন্ধিত জেলেদের মধ্যে প্রথম পর্যায়ে ১২৯ জেলে পরিবারের প্রত্যেককে ৪০ কেজি করে চাল প্রদান করেন। বাকি ৪শত ২৩ জন জেলে পরিবারের মাঝে ২১ মার্চ বৃহস্পতিবার ২য় পর্যায়ে ভিজিএফ চাল বিতরণ করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী। এছাড়াও একই দিন ভিজিডি কার্ডের ১শত ২৭ জন সুবিধাভোগীরে মাঝেও চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণ কার্যক্রমের উদ্ভোধন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইউসুফ আলী দেওয়ান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহানাজ বেগম, ট্যাগ অফিসার আতিকুর রহমান সুমন, সমাজ সেবক ও জাতীয় মৎস্য সমিতির বাবুগঞ্জ উপজেলা সভাপতি সেলিম জোমাদ্দার, ইউপি সদস্য মোঃ মুসা আলী, মোঃ ইব্রাহীম বিশ্বাস, সাবেক ইউপি সদস্য মোঃ জানে আলম ফকির, কেদারপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ রাকিব খান, কেদারপুরর ইউনিয়ন জেলে সমিতির সভাপতি জয়নাল আবেদীন।

চাল বিতরণকালে কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ নূরে আলম বেপারী বলেন, জাটকা আহরন নিষিদ্ধ সময়ে জেলেরা যাতে কষ্ট না পায় সে জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এ চাল বিতরণ করা হচ্ছে। শেখ হাসিনা সরকারই সর্বপ্রথম জেলেদের জন্য এ চাল বরাদ্ধ করেছেন। জেলেদের জীবন-জীবিকা উন্নয়ন আওয়ামী সরকার নানা মুখী পদক্ষেপ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ

আপডেট সময় : ১০:৫২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪