সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ডিমলায় জমি নিয়ে সংঘর্ষে নিহত-১,গ্রেপ্তার-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নের লাঠির আঘাতে মামা ফজিবর রহমান (৫৩)নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজিবর একই ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মখিমদ্দিনের ছেলে।এ ঘটনায় দক্ষিণ বালাপাড়া গ্রামের মাহাবুর রহমানের পুত্র মাসুদ ইসলাম (২০) ও মহুবার রহমানের ছেলে সুজন ইসলাম (১৯) কে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, একই এলাকার মজিবর রহমান ওরফে ফুনুর ছেলে মহুবর মিস্ত্রির পরিবারের সাথে মামা ফজিবর রহমানের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে লাঠির আঘাতে ফজিবর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়া ফজিবর রহমানকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দেবাশীষ রায় বলেন, লাশ উদ্ধার করে নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মৃতের ভাই মজিবর রহমান ডিমলা থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর-১৭, তারিখ- ১৬/২/২০২৪ইং।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিমলায় জমি নিয়ে সংঘর্ষে নিহত-১,গ্রেপ্তার-২

আপডেট সময় : ০৬:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪