সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

সিলেট নগরীতে গোপনে পুকুর ভরাট করার অভিযোগে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট নগরীর সৌন্দর্য নষ্ট ও পুরাতন ঐতিহ্য নষ্ট করার অভিযোগে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার মো. আব্দুল হাদী ও সানী উল বারী নামে দুই ব্যক্তির বিরুদ্ধে একটি পুকুর গোপনে ভরাট করার অভিযোগ উঠেছে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতিরেকে জলাধার ভরাট করার কারণে এই দুই ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং ভরাটকৃত পুকুর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে আদেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এই আদেশ দেন।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মামুনুর রশিদ ও সিলেট বিভাগীয় কার্যালয়েল সিনিয়র টেকনিশিয়ান আল মামুন স্থানটি সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকারী কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী বর্ণিত স্থানে ৫০ শতক জমির মধ্যে দুই বিবাদী মোট ৩৮ শতক জমির মালিক। বিবাদীগণ পরস্পর যোগসাজসে তাদের মালিকানাধীন জলাধার শ্রেণির দৃশ্যমান পুকুর ভরাট করেছেন।
সিলেট পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৯০ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(৫) পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয় কর্তৃক সরেজমিনে পরিদর্শনপূর্বক পুকুর ভরাটের অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা করা হয় এবং বিবাদী দু’জনকে ১৫ ফেব্রুয়ারি শুনানিতে অংশগ্রহণের জন্য নোটিশ করা হয়।
গত ১৪ ফেব্রুয়ারি বিবাদী মো. আব্দুল হাদী গুনানীতে হাজির হন। এসময় তিনি পরিবেশ অধিদপ্তরের অনুমতি গ্রহণ ব্যতিরেকে জলাধার ভরাটের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। প্রসিকিউশনের বক্তব্য ও অফিস রেকর্ড অনুযায়ী বর্ণিত দাগে পুকুর শ্রেণির মোট জমির পরিমাণ (৩৮.৭০/ ৪৩৬) ১৬৮৭৩ বর্গফুট। ভরাটকৃত পুকুরের পরিমাণ (১৬৮৭৩/৬০%) ১০,১২৪ বর্গফুট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেট নগরীতে গোপনে পুকুর ভরাট করার অভিযোগে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪