সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ত্যাগী নেতা নান্নুর মূল্যায়ন হয়নি, কর্মীরা হতাশ সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাইকমিশনার ও স্ত্রী হাসপাতালে কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান ১১দলীয় ঐক্যজোট ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

পার্বত্য মেলায় সেনরিপার স্টলটি সবার নজর কেড়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. রেজুয়ান খান

বেইলি রোড শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পার্বত্য মেলা জমে ওঠেছে। গতকালই উদ্বোধন হলো, অথচ ঐ সময় থেকে পা রাখার জায়গা নেই যেন। ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬.০০ টায় বেইলী রোডস্থ শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে প্রথম শুভ উদ্বোধন হলো পার্বত্য বান্দরবানের হস্ত ও কারু শিল্পের দৃষ্টি নন্দন বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি বীর বাহাদুর উশৈসিং, এমপি বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। রাজধানীর বুকে, বেইলী রোডের মত প্রাণকেন্দ্রে অনেকটা কম মূল্যে পাহাড়ের হস্ত শিল্প সামগ্রী ও জুমে উৎপাদিত মৌসুমি-ফরমালিন মুক্ত ফলমূল, শাকসবজির সমাহার থাকবে বিক্রয় কেন্দ্রটিতে। মারমা প্রধান পার্বত্য বান্দরবানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বম জনজাতিকে প্রাধান্য দিয়ে বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রটির নাম রাখা হয়েছে, বম ভাষায় “Senripar” যার বাংলা অর্থ কৃষ্ণচূড়া। তবে এখানে মারমা, চাকমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চগ্যা, বাঙ্গালি, অহমিয়া, খেয়াং, খুমি, গুর্খা, চাক, পাংখোয়া, বম, লুসাই, রাখাইন এবং সাঁওতালসহ সকল সম্প্রদায় তাদের পছন্দ মতো সামগ্রীর পসরা অনায়াসেই কেনাকাটা করতে পারবেন ‘সেনরিপারে’ (কৃষ্ণচূড়ায়)।

পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্ত, বাংলা ও বাঙালির ঐতিহ্য ‘কৃষ্ণচূড়া’-এতেই এ নামকরণ। আশার কথা হলো, পার্বত্য বান্দরবানের সংস্কৃতি ও ঐতিহ্য দেশ ও বিশ্বময় ছড়িয়ে দিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং এর অঙ্গ প্রতিষ্ঠান বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিশেষ উদ্যোগের অংশ, এই বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রটি। সারা বছর জুড়ে দর্শনার্থীদের জন্য সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে কেন্দ্রটি। সবাইকে বেইলী রোডস্থ সেনরিপারে স্বাগতম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পার্বত্য মেলায় সেনরিপার স্টলটি সবার নজর কেড়েছে

আপডেট সময় : ০৬:৫৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪