সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

পবিত্র কাবা ও মসজিদে নববীতে বিয়ের অনুমতি দিল সৌদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি সরকার। সৌদি আরবের দৈনিক আল ওয়াতানের বরাতে শনিবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মক্কা ও মদিনায় যেন বিয়ে পড়ানো যায়, সেজন্য এই উদ্যোগ নিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মক্কা ও মদিনায় আসা হজ ও ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইসলামি বিশেষজ্ঞরা। তাদের মতে, মক্কা ও মদিনার সম্মান ও পবিত্রতার বিষয়টি মাথায় রেখে বিয়ের অনুষ্ঠানগুলো আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ‘ব্যতিক্রম আইডিয়া’ নিয়ে আসার এটি একটি বড় সুযোগ তৈরি হয়েছে।

সৌদি বিবাহ কর্মকর্তা মাজউন মুসায়েদ আল জাবরি বলেছেন, মসজিদে বিয়ের কবুল পড়ানো ইসলামে অনুমোদিত। এর ব্যাখ্যায় তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাল্লেল্লাহ আলাইহে ওয়া সাল্লাম) নিজেই মসজিদে একজন সাহাবির বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেছিলেন।

আল জাবরি আরও বলেন, মদিনায় মসজিদে নববীতে বিয়ে পড়ানোর বিষয়টি ইতোমধ্যে স্থানীয়দের কাছে একটি সাধারণ রীতিতে পরিণত হয়ে গেছে। এর কারণও ব্যাখ্যা করেন তিনি। আল জাবরি বলেন, বিভিন্ন কারণে মদিনাবাসী এটি করেন।

মদিনায় বিয়েতে সব আত্মীয়-স্বজনকে দাওয়াত দেওয়া ঐতিহ্যগত রীতি। বেশিরভাগ সময়ই কনের পরিবার সব অতিথিকে ঘরে জায়গা করে দিতে পারেন না। ফলে মসজিদে নববী বা কুবা মসজিদে (ইসলামে নির্মিত প্রথম মসজিদ) এসে কবুল পড়ানোর কাজটি সম্পাদন হয়।

তিনি জানান, এছাড়া সৌদি আরবের অনেকেই বিশ্বাস করেন যে, মসজিদে বিয়ে পড়ানো ‘আশীর্বাদ ও সৌভাগ্য’ নিয়ে আসে। এক্ষেত্রে মসজিদে নববী ও কাবায় বিয়ে পড়ানোর বিষয়ে বেশ কিছু নিয়মকানুন মানতে হবে বলে জানান তিনি। সৌদির এ বিবাহ কর্মকর্তা বলেন, ‘উচ্চ শব্দ করে মুসল্লিদের মনোযোগ নষ্ট করা যাবে না। মসজিদগুলোর পবিত্রতা রক্ষা করতে হবে এবং কফি, মিষ্টিসহ অন্যান্য খাবার বেশি পরিমাণে আনা যাবে না। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পবিত্র কাবা ও মসজিদে নববীতে বিয়ের অনুমতি দিল সৌদি

আপডেট সময় : ০৯:১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪