সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

পুরুষে পরিণত হলো কলেজ পড়ুয়া তরুণী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : শরীরের হরমোনজনিত পরিবর্তনের কারণে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তমা রাণী সরকার নামে ১৮ বছর বয়সী কলেজ পড়ুয়া এক তরুণী পুরুষে পরিণত হয়েছেন। উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

তমা ওই গ্রামের সুধান্ন সরকারের মেয়ে। তিনি রাজশাহী মহানগর সুজা-উজ-দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার পুরুষের রূপান্তরিত হওয়ার ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুদিন ধরে দূর-দূরান্ত থেকে লোকজন তাকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন।

তবে এখনও তমার নাম পরিবর্তন করা হয়নি। তার পরিবার জানিয়েছে, অনুষ্ঠানের মাধ্যমে তার নাম দেওয়া হবে। তমা সরকার বলেন, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার দুই সপ্তাহ আগে থেকে হঠাৎ করেই আমার শারীরিক পরিবর্তন শুরু হয়। লজ্জা ও ভয়ে বিষয়টি কাউকে জানাইনি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়।

পরবর্তী সময়ে রাজশাহী সুজা-উজ-দৌলা সরকারি কলেজে এইচএসসিতে ভর্তি হই। কিছুদিন পর তার শারীরিক পরিবর্তনের বিষয়টি বান্ধবীদের জানাই। এক সময় আমার পরিবারও বিষয়টি জানতে পারে। পরে আমার বাবা-মা আমাকে রাজশাহীর বিশেষজ্ঞ এক চিকিৎসকের কাছে নিয়ে যান।

সেখানে আমার শারীরিক পরিবর্তনের বিষয়টি পুরোপুরি নিশ্চিত হই। আর বর্তমানে আমি পুরোপুরি পুরুষের রূপান্তরিত হয়েছি। তমার মা শিখা রাণী বলেন, আমার একটা মেয়ে একটা ছেলে ছিল। মেয়েটা বড় ছিল। ভগবান তাকেও ছেলে করে দিয়েছেন। তমার বাবা সুধান্ন সরকার বলেন, হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রূপান্তরিত তমা সরকারের নাম এখনও পরিবর্তন করা হয়নি। অনুষ্ঠানের মাধ্যমে তার নাম পরিবর্তন করা হবে। এ বিষয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হরমোন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানান, হরমোন পরিবর্তনের কারণে এ রকম শারীরিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুরুষে পরিণত হলো কলেজ পড়ুয়া তরুণী

আপডেট সময় : ০৫:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪