সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

দিনাজপুর-৬ : ঘোড়াঘাটে ৩৬টি কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ(মহাতাব মুহাম্মাদ সরকার)ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
আর মাত্র কয়েক ঘন্টা। সকাল হলেই শুরু হবে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম। এ উপলক্ষে শনিবার দুপুর থেকে দিনাজপুর-৬ আসনের ঘোড়াঘাট উপজেলায় শুরু হয় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পোঁছানোর কার্যক্রম।
শনিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসের সামনে সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম সবগুলো কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তার হাতে ব্যালট বাক্স সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম তুলে দেন।
পরে ব্যালট বক্স সহ অন্যান্য সরঞ্জাম পুলিশ ও আনসার সদস্যরা স্ব স্ব কেন্দ্রে নিয়ে যায়। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে নির্বাচনী ব্যালট পেপার রবিবার সকালে পর্যাপ্ত নিরাপত্তা মাধ্যমে কেন্দ্রে পৌঁছানো হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঘোড়াঘাট উপজেলায় চারটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ৩৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫১৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫২ হাজার ২৯৬ জন এবং নারী ভোটার ৫৩ হাজার ২২০ জন। নিরাপত্তার জন্য ভোট গ্রহণের দিন পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী ও র্যাব সহ অন্যান্য সংস্থার কয়েক স্থরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ করতে আমরা সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি। আশা করছি এই উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিনাজপুর-৬ : ঘোড়াঘাটে ৩৬টি কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

আপডেট সময় : ০১:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪