সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

পিরোজপুরে পুলিশের গাড়িতে স্বতন্ত্র প্রার্থী আউয়ালের প্রচার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ পিরোজপুর-১ আসনের (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়ালের বিরুদ্ধে পুলিশ প্রটেকশনের গাড়িতে তার নির্বাচনি ঈগল প্রতীকের পোস্টার সাঁটিয়ে প্রচার চালানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জেলার নাজিরপুরে একটি পথসভা শেষে পুলিশ প্রটেকশনে যাওয়ার সময় ওই গাড়িতে ঈগল প্রতীকের পোস্টার সাঁটানো থাকায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল জেলার নাজিরপুর শহিদ মিনার মাঠে এক পথসভা শেষে পিরোজপুরে যাচ্ছিলেন।

এ সময় তাকে বহন করা গাড়ির সামনে জরুরি হর্ন বাজিয়ে একটি খোলা পিকআপভ্যানে পুলিশ প্রটেকশন দিয়ে তাকে নিয়ে যান। আর পুলিশ বহন করা ওই পিকাপভ্যানটির দুই পাশেই স্বতন্ত্র প্রার্থী আউয়ালের ঈগল প্রতীকের পোস্টার সাঁটানো ছিল।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মাদ শরিফুল ইসলাম বলেন, পুলিশকে বহন করা ওই পিকআপ ভ্যানটি পুলিশ বাহিনীর নয়। যুদ্ধাপরাধের অভিযোগে প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার একজন অন্যতম সাক্ষী ছিলেন আউয়াল। আর সেই সাক্ষী হিসেবে আদালতের আদেশে তিনি পুলিশি নিরাপত্তা পান।

উল্লেখ্য, গত সোমবার জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর নিজ উপজেলা জেলার ইন্দুরকানীর চণ্ডিপুরে স্বতন্ত্র প্রার্থী আউয়ালের এক পথসভায় তার মেঝ ভাই পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক বলেছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি— আউয়াল সাহেব সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেয়নি। তার দেওয়া এ বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পিরোজপুরে পুলিশের গাড়িতে স্বতন্ত্র প্রার্থী আউয়ালের প্রচার

আপডেট সময় : ১১:৪৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪