সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

স্ত্রীর পক্ষে ভোট চাওয়ায় বরিশাল পুলিশের অতিরিক্ত কমিশনার বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়ে অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ বিষয়ে জানানো হয়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি জানায়, সরকারি গাড়ি ব্যবহার করে স্ত্রীর নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলমকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। হামিদুল আলমের স্ত্রী শাহাজাদী আলম ওরফে লিপি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার বগুড়া-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মোসা. শাহনাজ পারভীন এ নোটিশ দেন। নোটিশে বৃহস্পতিবার বেলা ৩টার মধ্যে অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীর হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। এতে স্ত্রীর পক্ষে ভোট প্রচারের সত্যতা পাওয়া যায়।

যদিও অতিরিক্ত কমিশনার হামিদুল গণমাধ্যমকে বলেন, আমি হৃদরোগ-ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছি। এ কারণে ১২ ডিসেম্বর থেকে ২৮ দিনের মেডিকেল ছুটিতে বগুড়া শহরের বাসায় বিশ্রামে আছি।

তিনি দাবি করেন, তার স্ত্রী বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচার শুরুর পর তিনি নির্বাচনী এলাকায় যাননি। নির্বাচনী কাজে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন। তার স্ত্রীর বিজয় ঠেকাতে একটি পক্ষ ভোটারদের বিভ্রান্ত করতে তার বিরুদ্ধে অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্ত্রীর পক্ষে ভোট চাওয়ায় বরিশাল পুলিশের অতিরিক্ত কমিশনার বরখাস্ত

আপডেট সময় : ০৩:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪