সংবাদ শিরোনাম ::
মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বামী-স্ত্রী দুজনই প্রার্থী, প্রচারণা চলছে একজনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে স্বামী-স্ত্রী দুই স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। এর মধ্যে স্বামী শাহ সারোয়ার কবীর ট্রাক প্রতীকে এবং তার স্ত্রী মাসুমা আক্তার ঈগল প্রতীকের প্রার্থী।জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীর দলের নৌকার মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেন।

স্বামী-স্ত্রী দুই প্রতীকের প্রার্থী হলেও মাসুমা আক্তার গণসংযোগ ও ট্রাক প্রতীকে ভোট চাচ্ছেন তার স্বামী শাহ সারোয়ার কবীরের জন্য। তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় স্বামী শাহ সারোয়ার কবীরের সঙ্গে ঘুরে ঘুরে প্রচারণা চালিয়ে ট্রাক প্রতীকে ভোট চাইছেন। এরই মধ্যে স্বামীর পক্ষে মাসুমা আক্তারের প্রচারণা ও নির্বাচনি সভা-উঠান বৈঠকের বক্তব্যে ট্রাক প্রতিকে ভোট প্রার্থনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিজে প্রার্থী হয়ে অপর প্রার্থী স্বামী শাহ সারোয়ার কবীরের পক্ষে এমন প্রচারণার বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। সেই সঙ্গে স্বামী-স্ত্রীর এমন অবস্থান নিয়ে বিভিন্ন মহলসহ ভোটারদের মধ্যে দেখা দিচ্ছে ভিন্ন মত।

একসঙ্গে স্বামী-স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে শাহ সারোয়ার কবীর বলেন, স্ত্রীর প্রার্থিতার বিষয়টি তেমন কিছু না। আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র ছিল। এ কারণে দুজনই প্রার্থী হয়েছি। তবে স্ত্রী ভোটের মাঠে তার পক্ষেই কাজ করছেন। প্রচারণা ও গণসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। এখানে অন্য তিনজন প্রতিদ্বন্দ্বী থাকলেও শেষ পর্যন্ত ট্রাকের জয় হবে।

জেলার সদর উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত গাইবান্ধা-২ আসন। মোট তিন লাখ ৮১ হাজার ৯৬৯ জন ভোটারের এ আসনে এবার স্বামী-স্ত্রীসহ পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে লড়ছেন সাবেক এমপি আব্দুর রশিদ সরকার।

এ ছাড়া জাসদের মশাল প্রতীকে গোলাম মারুফ মনা ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকে লড়ছেন জিয়া জামান খান। জোটগত সিদ্ধান্তে আওয়ামী লীগ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। ফলে নৌকা মনোনীত প্রার্থী টানা তিনবারের নির্বাচিত এমপি মাহাবুব আরা বেগম গিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বামী-স্ত্রী দুজনই প্রার্থী, প্রচারণা চলছে একজনের

আপডেট সময় : ০৮:৩৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪