০৫ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
স্বামী-স্ত্রীর লড়াই হবে নৌকা-ঈগলে

স্বামী-স্ত্রীর লড়াই হবে নৌকা-ঈগলে

আজকের ক্রাইম ডেক্স
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন (কালিয়া ও নড়াইল সদরের আংশিক) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক পাওয়া প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক পেয়েছেন।

ফলে এবার নড়াইল-১ আসনে স্বামী বিএম কবিরুল হক মুক্তির নৌকা প্রতীকের বিপরীতে স্ত্রী চন্দনা হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ঈগল প্রতীক নিয়ে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী নড়াইল-১ আসনে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।

নড়াইল-১ আসনে মোট ৬ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি (নৌকা), তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক (ঈগল), জাতীয় পার্টির মিল্টন মোল্যা (লাঙ্গল), জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম (হাতুড়ি), তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী (সোনালি আঁশ) ও জাতীয় পার্টি (মঞ্জু) শামীমা পারভীন ইয়াসমিন (বাইসাইকেল) ।

জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের মধ্যে নড়াইল-১ (কালিয়া-নড়াইল সদরের একাংশ) আসনে একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নের মোট ভোটার ২,৭৫,৪০৩ জন। এর মধ্যে ১,৩৯,০১০ পুরুষ এবং ১,৩৬,৩৯৩ জন নারী ভোটার রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019