সংবাদ শিরোনাম ::
বরিশালের পুলিশ কমিশনারসহ ৫ এসপি প্রত্যাহার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ১৮ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য বরিশাল ও সিলেটসহ পুলিশ কমিশনারসহ ৫ জন পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল ও সিলেটের কমিশনারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে (এসপি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ব্রাহ্মবাড়িয়ার জেলা প্রশাসক এবং মানিকগঞ্জ সদর, সিংগাইর ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলেছে ইসি।






















