সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ১২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নে ডিবি পুলিশের অভিযানে বৃহস্পতিবার ১ কেজি গাজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীরা আমুয়া এলাকার মো:সুলতান তালুকদারের ছেলে মাইনুল তালুকদার ও মালেক সিপাহীর ছেলে আলিম সিপাহী।
এবিষয়ে ঝালকাঠি জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ( ওসি) মনিরুজ্জামান বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে দুই মাদক ব্যবসায়ীকে এক কেজি গাজাসহ আটক করা হয়েছে ।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।




















