সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

হাজার হাজার অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে ফেসবুক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

হাজার হাজার অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে ফেসবুক। এসব অ্যাকাউন্ট ডিলিট করার কারণও জানিয়েছে মেটা। শুক্রবার (১ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার ভুয়া ও বিভ্রান্তিকর অ্যাকাউন্ট বাতিল করা হচ্ছে। চীনের ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে মূলত এ পদক্ষেপ প্রতিষ্ঠানটির। এসব অ্যাকাউন্ট থেকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং মার্কিন রাজনীতির নিয়ে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হচ্ছে। এসব তথ্য পরিবেশনে ব্যবহারকারীরা নিজেদের আমেরিকান পরিচয় দিচ্ছেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব কর্মকাণ্ডের মধ্যে অন্যতম হলো এগুলো থেকে গর্ভপাত, সাংস্কৃতিক যুদ্ধ এবং ইউক্রেনে সহায়তার বিষয়ে নানা বিভ্রান্তিকর তথ্য।

মেটা তাদের এসব প্রফাইলকে বেইজিংয়ের সাথে সংযুক্ত করেনি। তবে তারা জানিয়েছে, ২০২৪ সালের মার্কিন নির্বাচনকে সামনে রেখে চীনভিত্তিকি এ সংখ্যা ব্যাপকহারে বেড়েছে।

চীন বর্তমানে এ ধরনের নেটওয়ার্কের তৃতীর বৃহত্তম ভৌগোলিক উৎস। এর আগে রয়েছে রাশিয়া ও ইরান। বৃহস্পতিবার মেটার মূল কোম্পানি ফেসবুক ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ তাদের ত্রৈমাসিক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।

চীনভিত্তিক এসব অ্যাকাউন্টের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। এগুলো মূলত বিশ্বের বিভিন্ন জনের নাম ও ছবি কপি করে খোলা হয়েছে। এসব অ্যাকাউন্ট একে অন্যের পোস্ট শেয়ার করছে। কখনো কখনো কিছু কনটেন্ট এক্স থেকে কপি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখা গেছে, এসব অ্যাকাউন্ট মার্কিন রাজনীতিবিদদের নকল করা হয়েছে। এর মধ্যে রিপাবলিকান ও ডেমোক্রেট উভর রাজনৈতিক দলের নেতারা রয়েছেন। এমনকি সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি, মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, বিপরবলিকান রাজনীতিবিদ ম্যাট গেটজ এবং জিম জর্ডানসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাজার হাজার অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে ফেসবুক

আপডেট সময় : ১১:২৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩