সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

বিয়ের দাবিতে ২৪ বছরের যুবকের বাড়িতে ৫০ বয়সি প্রেমিকার অনশনে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: রংপুর থেকে এসে ৫০ বছর বয়সের এক নারী জয়পুরহাটের কালাইয়ে বিয়ের দাবিতে ২৪ বছর বয়সের প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকে উপজেলার মাত্রাই ইউনিয়নের বলি শিবসমুদ্র গ্রামে প্রেমিক ফিরোজ হোসেনের বাড়িতে অবস্থান নেন তিনি। রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই নারীকে সেখানে বসে থাকতে দেখা গেছে।

প্রেমিক ফিরোজ হোসেন ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে। ওই নারী রংপুর শহরের আলমনগর এলাকার বাসিন্দা। নাম তার রেহেনা (৫০)। তাদের দুজনের মোবাইল ফোনে পরিচয়। গত এক বছর ধরে মোবাইল ফোনের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। বাড়ির উঠানে প্রেমিকাকে দেখে প্রেমিক ফিরোজ হোসেন বাড়ির পেছন দরজা দিয়ে পালিয়ে যায়।

ওই নারী জানান, গত এক বছর ধরে মোবাইল ফোনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক ফিরোজ তার সঙ্গে রংপুরে গিয়ে দেখাও করেছে। শুধু তাই নয়, বিয়ে করার কথা বলে একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণও করেছেন। ৪৫ হাজার টাকাও নিয়েছে প্রেমিকার কাছ থেকে। এর পর থেকেই ফিরোজকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। আবার মোবাইলে কল দিলে রিসিভও করে না। তার নাম্বার ব্লাক লিস্ট করে রেখেছে। সে সম্পর্ক অস্বীকার করছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন।

পলাতক থাকায় প্রেমিক ফিরোজের সঙ্গে কথা বলা যায়নি। তবে তার বাবা আব্দুল আলিম বলেন, তার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হতেই পারে না। তবে ছেলের সঙ্গে কথা বলে তিনি এর একটা ব্যবস্থা নেবেন বলে জানান। একই এলাকার বাসিন্দা এনামুল হক ফকির জানান, মেয়েটি সন্ধ্যার পর থেকে ওই বাড়ির বারান্দায় বসে আছে।

আর গ্রামের লোকজন তাকে দেখতে ভিড় করছেন। কি করে সম্ভব এই নারীর সঙ্গে ফিরোজের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বলা যায় না, হতেও পারে। অনেক কিছুই দেখছি। তা না হলে ফিরোজ পালাবে কেন। এ বিষয়ে কালাই থানার ওসি ওয়াসিম আল বারী জানান, এ নিয়ে ওই নারী এখনো থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিয়ের দাবিতে ২৪ বছরের যুবকের বাড়িতে ৫০ বয়সি প্রেমিকার অনশনে

আপডেট সময় : ০৯:৩০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩