সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করল আইসিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সরকারি হস্তক্ষেপের কথা জানিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

শুক্রবার (১০ নভেম্বর) আইসিসির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দেশের সরকার সে দেশের ক্রিকেট বোর্ডের ওপর কোনো হস্তক্ষেপ করতে পারবে না।

তবে শ্রীলঙ্কান সরকার আগেও এ নিয়ম ভঙ্গ করায় দেশটির ক্রিকেট বোর্ডকে দেওয়া সুযোগ-সুবিধা বাতিল করেছিল আইসিসি।

এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে আইসিসি বলছে, ‘আইসিসি বোর্ড সভায় আজ সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’

প্রসঙ্গত, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে কঠোর চাপের মধ্যে রাখে দেশটির সরকার। চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কার খারাপ পারফর্ম্যান্সের কারণে ক্রিকেট বোর্ডকে ভেঙে দেয় দেশটির সরকার। পাশাপাশি সেখানে অর্জুনা রানাতুঙ্গাকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে দেয় সরকার। যদিও এ ঘটনার একদিন পরেই আদালত সরকারের এ সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে এবং ক্রিকেট বোর্ডকে পুনর্বহালের আদেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করল আইসিসি

আপডেট সময় : ০৫:৪২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩